Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চাটখিল থানার ওসির অপসারণ দাবি - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চাটখিল থানার ওসির অপসারণ দাবি

আপডেটঃ : বুধবার, ১৫ মে, ২০২৪ পাঠক: ৬,২০১

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হকের অপসারণ দাবি করেছে চেয়ারম্যান প্রাথী জেড এম আজাদ খান। তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী।

মঙ্গলবার (১৪ মে) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ পত্রে এ অপসারণ দাবি করেন প্রার্থী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আজাদ খান একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনা করে আসছে। তার প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় তার কর্মি-সমর্থকদের নির্বাচন কাজে বাধা প্রদানসহ হত্যার হুমকি দেখিয়ে নির্বাচন পরিচালনা কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ওসিকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। অভিযোগে আরও বলা হয়েছে, ওসি তাহার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন। যাহা সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের পরিবেশের অন্তরায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এখানে সুষ্ঠু ভোট হলেও আমি নির্বাচিত হব। সে ক্ষেত্রে কারো কর্মি-সমর্থককে হুমকি দেওয়ার প্রশ্নই উঠেনা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, প্রার্থী সরাসরি কোনো অভিযোগ করেনি। তবে প্রার্থীর সমর্থকদের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে কি জন্য প্রার্থী এমন অভিযোগ করেছেন এটি আমার বোধগম্য নয়।

পাঠক: ৬,২০১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ