বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সুবর্ণচরে ভোটকেন্দ্রে যাওয়ায় প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম, মূমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ

আপডেটঃ : বুধবার, ৮ মে, ২০২৪ পাঠক: ৪,২০৬

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের এক সমর্থককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

আহত শামছুদ্দিন সর্দার (৫৫) সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, শামছুদ্দিন সর্দার তার ভোটকেন্দ্র এসহাক মুন্সীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন এসময় আনারস প্রতীকের সমর্থকরা তাকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে। এর পরে ভোট দিতে গেলে পথিমধ্যে সন্ত্রাসীরা শামছুদ্দিনকে বেধড়ক মারধর করে এবং মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৪,২০৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ