Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
সোনাইমুড়ীতে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

সোনাইমুড়ীতে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

আপডেটঃ : বুধবার, ১ মে, ২০২৪ পাঠক: ৬,১২৩

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম-
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে নোয়াখালী চাটখীল, সোনাইমুড়ী (১) আসনের সাংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপির দিক নির্দশনায় সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তরমুজ ও হাত পাখা বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

চলমান তীব্র তাপদাহে মানুষের কষ্ট লাঘবে সোনাইমুড়ী বাজারের নোয়াখালী-চাটখিল রোডের কয়েকশ শ্রমজীবী মানুষের মাঝে এইসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন শামীমের সঞ্চালনায় বিতরণ স্থলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহিম শামীমসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এই বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন শামীম বলেন চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌।তাই আমরা সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন, তরমুজ হাতপাখা বিশুদ্ধ পানি বিতরণ করেছি। আমাদের চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে সামর্থ্য অনুযায়ী সকলের উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ করেছে।রিকসা চালকরা বলেন আমাদের মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয় এই তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে গাছ লাগানো এবং সমাজের বিত্তবানরা সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

পাঠক: ৬,১২৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ