Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ১ মে, ২০২৪ পাঠক: ৫,৪৪৮

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্বল চন্দ্র শীলের ওপর চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চরজব্বর থানার মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় গতকাল মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরের দিকে চর জুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু নেতৃত্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্বল চন্দ্র শীলের ওপর হামলা চালানো হয়। এ সময় বক্তরা অবিলম্বে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বলের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যান খসরুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এতে বক্তব্য রাখেন, সুবর্ণচর হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মোহন মজুমদার, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহŸায়ক কমিটির সদস্য ডা.উৎপল চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক কাঞ্চন মজুমদার।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৫,৪৪৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ