বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেটঃ : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ পাঠক: ৬,০১৮

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো, মো.হামদান (৭) ও তার ছোট ভাই মো.হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিস্কারের কাজে ব্যক্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোজখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।

পাঠক: ৬,০১৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ