বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সিএনজির যাত্রী সেজে ছিনতাই করতেন তারা, অবশেষে কারাগারে

আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৪২৪

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে যাত্রী সেজে ছিনতাই চক্রের দুই সদস্যকে হাতেনাতে ধরে র‌্যাবের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাদের র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়।

সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন— চক্রের মূলহোতা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আদর্শগ্রামের হুসেন মিয়া (৪৬) ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের বাইসারী গ্রামের মো. রফিকুল ইসলাম (৩২)।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই, দস্যুতার সাথে যুক্ত। তারা যাত্রী বেশে বিভিন্ন সিএনজিতে উঠে ছিনতাই করে।
র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে যাত্রী সেজে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠক: ২,৪২৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ