বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

উগ্রবাদ প্রচারণার দায়ে নোয়াখালীতে আনসার উল্যাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৪৪২

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য মো.শরীফ উল্যাহ কে (২০) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট।

সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরীফ মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

জানা যায়, সকালে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আসামি শরীফ নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। সে ফেইসবুক গ্রæপে ইসলামিক আলোচনার মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করে প্রজাতন্ত্রের জানমাল,সম্পত্তি ক্ষতিসাধনের ষড়যন্ত্রের লিপ্ত। উগ্রবাদী পোস্ট প্রচার প্রচারণা করার অপরাধ করে আসছে। দীর্ঘ নজরদারি শেষে ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার একটি দল তদারকি করছে।

পাঠক: ২,৪৪২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ