বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে স্ট্রোকে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু, সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়

আপডেটঃ : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ পাঠক: ১,৫৩৩

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীতে স্ট্রোক করে মো. সোলাইমান খান (৫৬) নামের এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে

রোববার (২১ এপ্রিল) ভোরে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মো. সোলাইমান খান নোয়াখালীর চৌমুহনী ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের মৃত তাহের আহম্মেদ খাঁনের ছেলে। তিনি ৫ জানুয়ারি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে যোগদান করেন।

জানা যায়, সোলাইমান খান শারিরীকভাবে অসুস্থ ছিলেন। শনিবার (২০ এপ্রিল) রাতে চৌমুহনী ট্রাফিক ব্যারাকে বিশ্রামে থাকাকালীন বুকে ব্যথা অনুভব করেন। তার সহকর্মীরা তাকে দ্রুত নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। তারপর রোববার (২১ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আগামী বছরে তার চাকরিজীবন শেষ হওয়ার কথা ছিল। রোববার (২১ এপ্রিল) দুপুরে নোয়াখালী পুলিশ লাইন্সে জানাজা শেষে সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়ে আজীবনের জন্য কর্মস্থল ত্যাগ করেন তিনি।
নোয়াখালী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সিরাজ উদ্দৌলা বলেন, সোলাইমান খানের হার্টে রিং বসানোসহ বেশ কিছু অপারেশন হয়েছে। তার চাকরির বয়স আর মাত্র এক বছর আছে। তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন। স্ট্রোক করে মৃত্যুবরণ করায় আমরা শোকাহত।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোলাইমান খানের বাড়িতে চলছে শোকের মাতম। ডিউটিরত অবস্থায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও আত্মীয় স্বজনরা।এদিকে জানাজা শেষে সহকর্মীদের চোখের পানি আর কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হয়ে ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো নোয়াখালী পুলিশ লাইন্স ছাড়েন তিনি।

পাঠক: ১,৫৩৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ