Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি ও ফিলিস্তিনে যুদ্ধ বিরতির দাবিতে নোয়াখালীতে জলবায়ু ধর্মঘট করেছে কলেজের শিক্ষার্থীরা - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি ও ফিলিস্তিনে যুদ্ধ বিরতির দাবিতে নোয়াখালীতে জলবায়ু ধর্মঘট করেছে কলেজের শিক্ষার্থীরা

আপডেটঃ : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৮৭৭

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর’জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে আজ শুক্রবার সকালে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এসএইচবিও এর আয়োজনে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে এক জলবায়ু ধর্মঘট।

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা জানিয়ে সেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও এই আয়োজন করে। এতে অংশগ্রহণ করে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স সহ বেশ কয়েকটি সংগঠনের শতাধিক শিক্ষার্থী ও তরুন-তরুনীরা। একই সাথে তরুণরা ফিলিস্তিন অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে বলেন আমরা যুদ্ধ চাইনা শান্তি চাই। এই মুহূর্তে যে অমানবিক যুদ্ধ চলছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বিশেষ করে বেসামরিক নাগরিক এবং জীবন হারানো নারী ও শিশুদের জন্য গভীর সহানুভূতি ও দুঃখ প্রকাশ করেছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, জীবাশ্ম জ্বালানি এবং ক্ষতিকারক কৃষিব্যবসায় করা বিনিয়োগ গুলোকে টেকসই প্রকল্প, নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ সম্মত এগ্রো ইকোলজির দিকে পুনঃনির্দেশিত করার জন্য সরকারি বিনিয়োগ ব্যাংক এবং বেসরকারি খাতের সংস্থাগুলির কাছে দাবি জানিয়েছে।

এসময় তরুণরা সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন ও ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প-্যাকার্ড হাতে অবস্থান নেয়। তাদের প্ল্যাকার্ড গুলোতে প্রকাশ পায় পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তোলার আকুতি। প্লেকার্ডে তাদের প্রতিবাদের অক্ষরে লিখা দাবি জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করো, ভবিষ্যতের জন্য জলবায়ু তহবিল বৃদ্ধি করো।

এসএইচবিওর প্রতিষ্ঠাতা ফাহিদা সুলতানা জানান, জলবায়ু বিষয়ে জনগন ও নীতিনির্ধারকদের সুবিবেচনার জন্য স্ট্রাইকের বিকল্প নেই। তিনি বলেন, ‘ভবিষ্যত প্রজন্ম ও বাসযোগ্য পৃথিবীর জন্য টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা বাঞ্চনীয়। যত তাড়াতাড়ি আমাদের বৈশ্বিক নেতৃবৃন্দ এই কাজ করবে তত তাড়াতাড়ি এ পৃথিবী সুরক্ষিত হবে।’

এছাড়াও বক্তব্য রাখেন এক্টিভিস্টা সোহান রহমান, সাইদুর রহমান রায়হান, শামসুল আলম ফারুক ও নাহিদা ইতু প্রমুখ। এক্টিভিস্টারা ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী পশ্চিমা বিশ্ব এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছে জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীকে অবিলম্বে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে।

পাঠক: ২,৮৭৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ