বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হাতিয়াতে ৪টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক

আপডেটঃ : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৭৫১

হাতিয়াতে ৪টন কফি পাউডারসহ চালক-হেলপার আট

আমির হামজা ( হাতিয়া প্রতিনিধি)-

নোয়াখালীর হাতিয়াতে ট্রাক বোঝাই ৪টন কফি পাউডারসহ চালক-হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাই মালভর্তি আরও একটি ট্রাক পালিয়ে যায়।

আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার মুক্তা গাছা উপজেলার মুজাহেদের ছেলে ট্রাক চালক মো.শহীদুল ইসলাম (৪৫) ও সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাঘ পাচরা গ্রামের মৃত সফি উল্যার ছেলে হেলফার মো.শাহজান (৩৫)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আজ শুক্রবার সকালে হাতিয়া থানার ওসিসহ তদন্ত করে এগুলো যে কফি পাউডার এটি নিশ্চিত করে। আটককৃত কফি আজ সন্ধ্যা ৬টার মধ্যে আসামীসহ জব্দকৃত মালামাল হাতিয়া থানায় নিয়ে আসা হচ্ছে, হাতিয়া থানার এসআই শফিক তথ্যটি নিশ্চিত করেন। মালামাল গুলো দুর্গ্রম পথ হওয়ায় আসতে দেরি হচ্ছে বলে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ভাসানচর থেকে আসা একটি জাহাজ থেকে চোরাই কারবারিরা জনতা ঘাট থেকে দুটি কাভার্ডভ্যানে মাল বোঝাই করে। এরপর একটি কাভার্ডভ্যান অন্য একটি রাস্তা দিয়ে চলে যায়। অপর কাভার্ডভ্যানটি উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম দিয়ে যাওয়ার পথে সড়কে থাকা ব্রীজ ভেঙ্গে আটকা পড়ে। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪টন কফিসহ কাভার্ডভ্যানটি জব্দ করে। একই সময়ে চালক-হেলপারকেও আটক করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চোরাই কারবারিরা ভারত অথবা বার্মা থেকে কফি পাউডার গুলো পাচারের উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন। তবে তারা এখন পর্যন্ত এর বৈধ কোনো কাগজ পত্র দেখাতে পারেনি। আজ তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।

পাঠক: ২,৭৫১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ