বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ পাঠক: ১০,৮৩৬

স্টাফ রিপোর্টার-
আসছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদে কেবল চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনজন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে এক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা এ তথ্যসমূহ নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসানাত।

হাতিয়া উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে হাতিয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েশা ফেরদাউস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন নাহার বেগম।

এদিকে ভাইস চেয়ারম্যান পদ দু’টিতে আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় এ দু’টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য,আগামী ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও আগামী ৮ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠক: ১০,৮৩৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ