Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
সমুদ্রে ডুবে অস্ট্রেলিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের এভিপির মৃত্যু - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

সমুদ্রে ডুবে অস্ট্রেলিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের এভিপির মৃত্যু

আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৮১৭

স্টাফ রিপোর্টার-
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে।

নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, এক মাসের সফরে গত ১১ এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে। এদিকে মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই কূলে ফিরতে পারেনি।

এদিকে খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে আসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, তিন সন্তান ও স্ত্রী রেখে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক কষ্টের। বাবা মায়ের জন্য এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। কেবল যারা হারিয়েছেন তারাই বুঝবেন প্রিয়জন হারানোর বেদনা। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

পাঠক: ২,৮১৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ