Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
হাতে দৃষ্টিনন্দন কুরআন লিখে প্রসংশা কুড়ানো সেই নূরে জারিনকে পুরস্কৃত করলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

হাতে দৃষ্টিনন্দন কুরআন লিখে প্রসংশা কুড়ানো সেই নূরে জারিনকে পুরস্কৃত করলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ পাঠক: ৪,২৬৯

 

মোঃ নূর হোসাইন-

মহা-গ্রন্থ পবিত্র আল কুআন হাতে লিখে প্রশংসা কুড়ানো নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মেয়ে নূরে জারিন নুদার ও তার বাবাকে ফুল,ফল,নতুন পোশাক ও নগদ অর্থ উপহার প্রদান করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো.মোর্তাহিন বিল্লাহ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাটেয়ারী, চাটখিল সার্কেল এএসপি নিত্যানন্দ দাস সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ভবিষ্যতেও নূরে জারিন নুদারের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, নূরে জারিন নুদার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়ার নুরুল হুদা মামুন ও শারমিন আক্তারের মেয়ে।২০২২ সালে নূরে জারিন নুদার স্থানীয় ইকরা আরাবিয়া মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় ১০ মাস সময় নিয়ে তিন খণ্ডের এ কোরআন শরীফ লেখে। নুদারের বর্তমান বয়স ১১ বছর। সে এখন বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারুল ইহসান গার্লস মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।নয় বছর বয়সে নূরে জারিন নুদারের হাতে লেখা দৃষ্টিনন্দন কোরআন শরীফ দেখে বিস্মিত হয়েছে এলাকাবাসী। এবং দেশ বিদেশে কুরআন প্রেমী মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় সুন্দর আরবি হাতের লেখা দেখে নূরে জারিনকে তার বাবা নুরুল হুদা মামুন কোরআন শরীফ লিখতে উদ্বুদ্ধ করেন। তিনি ৬০০ পৃষ্ঠা কাগজ ও ৫৫টি কলম কিনে দেন তিনি।

 

 

 

পাঠক: ৪,২৬৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ