বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

আপডেটঃ : সোমবার, ২৫ মার্চ, ২০২৪ পাঠক: ৩,৯৫১

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সুবর্ণচরে মো. জসিম রায়হান ওরফে রানা (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম রায়হান ওরফে রানা চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও চরমহিউদ্দিন গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জসিম রায়হান ওরফে রানা দীর্ঘদিন ধরে মানুষের জমি দখল করে আসছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। আজ সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে চর জব্বর থানা পুলিশ। এ সময় তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি লোহার তৈরি ধারালো লম্বা দা জব্দ করা হয়।

এদিকে পুলিশের বিরুদ্ধে অস্ত্রসহ ফাঁসানোর অভিযোগ করেছেন জসিম রায়হান ওরফে রানার স্ত্রী লাইলী বেগম পলি। তিনি বলেন, পুলিশ আমাদের বাসায় এসে আমার স্বামীকে গ্রেপ্তার করেছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশ অস্ত্র দেখিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

তবে চর জব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আমাদের কাছে সেই ভিডিও প্রমাণ আছে। আজ দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পাঠক: ৩,৯৫১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ