Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
ভূমি দস্যুদের কবলে ফসলি জমি, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

ভূমি দস্যুদের কবলে ফসলি জমি, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন

bijoyadmin
আপডেটঃ : শনিবার, ২৩ মার্চ, ২০২৪ পাঠক: ৪,৪১৬

স্টাফ রিপোর্টার:
ফসলি জমির মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই ভূমি দস্যুরা অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে একের পর এক ফসলি জমির মাটি গিলে খাচ্ছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৬ রাজগঞ্জ ইউনিয়নের ০১নং ওয়ার্ড এর উত্তর আলাদিনগর গ্রামের রায়ের বাড়ীর জনৈক বিনিময়কারীর জমির উপর স্থানীয় ভূমিদস্যু, শরীফ,ফয়েজ এবং আরও অনেক চাঁদাবাজ ও অবৈধ জবরদখলকারী মাটি ব্যাপরীরা মিলে দীর্ঘদিন ভূমির প্রকৃতি পরিবর্তন করে মাটি বিক্রি করে আসছে।
প্রশাসন কে তোয়াক্কা না করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই বিগত বছরের মতো এবারও মাটি খনন ও বিক্রি করার জন্য ভেকো মেসিন নিয়ে আসে তারা।

স্থানীয়রা জানান, ভূমি দস্যুরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে সেগুলো নিয়ে যায়, এতে করে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ কমছে অন্যদিকে আশেপাশের ফসলি জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমি দস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষার্থে স্থানীয় কৃষকরা প্রশাসনের কঠের পদক্ষেপ দেখতে চান।

এ বিষয়ে জানতে চাইলে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল বলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) এর নির্দেশে আজকে আমরা ঘটনাস্থলে যায় এবং মাটি খেকো ভেকু মেশিনকে সরিয়ে দি। ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠক: ৪,৪১৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ