বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

অন্ধকার নামলেই সংঘবদ্ধ ডাকাতিতে নামতেন তারা, অবশেষে কারাগারে

আপডেটঃ : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ পাঠক: ৩,২৪৩

স্টাফ রিপোর্টার-
রাত হলেই সঙ্গীদের নিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতিতে নামে রাসেল (২৬)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি ডাকাতির মামলা আছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুই সহযোগীসহ তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের আলীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা, একটি প্লাইয়ার্স, একটি ঘর ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

কারাগারে প্রেরণকৃতরা হলেন নোয়াখালীর সদর উপজেলার মাইজদী এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে রাসেল, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের গনিপুর গ্রামের মিলনের ছেলে ওমর ফারুক জীবন (৩০), একই উপজেলার মধুপুর গ্রামের শহিদ উল্যার ছেলে তাজুল ইসলাম কালু প্রকাশ সজীব ওরফে শরীফ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্ত অভিযান চালিয়ে অস্ত্রসহ রাসেলসহ তিনজনকে আটক করেন। এ সময় আরও ৪-৫ জন পালিয়ে যান। আসামিদের মধ্যে আশপাশের থানায় রাসেলের বিরুদ্ধে ১১টি, ওমর ফারুক জীবনের বিরুদ্ধে পাঁচটি ও তাজুল ইসলাম কালুর বিরুদ্ধে তিনটি ডাকাতি-চুরিসহ অস্ত্র মামলা রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। রাসেল পেশাদার ডাকাত। রাত হলেই তিনি আগ্নেয়াস্ত্রসহ সঙ্গীদের নিয়ে ডাকাতি করতে নামেন। দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাদের কারাগারে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পাঠক: ৩,২৪৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ