বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি না করার অনুরোধ

bijoyadmin
আপডেটঃ : বুধবার, ১৩ মার্চ, ২০২৪ পাঠক: ৫,৯৬১

স্টাফ রিপোর্টার-
পবিত্র মাহে রমজানে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ আদেশ জারি করা হয় বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।
সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার এ নির্দেশনা-সংবলিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাড়া ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, এটা নির্দেশনা বা নিষেধাজ্ঞা নয়, এটা অনুরোধ। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ অনুরোধ সবাইকে করা হয়েছে।

পাঠক: ৫,৯৬১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ