বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছরের কারাদন্ড

bijoyadmin
আপডেটঃ : সোমবার, ১১ মার্চ, ২০২৪ পাঠক: ৭,৩৩৫

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৩) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দন্ড দেন উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিন মিয়া।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, সকাল থেকে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। ওই সময় সাইফুল নামে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোন থেকে নকল সরবরাহ করছিল।

তাৎক্ষণিক তার মুঠোফোনের হোয়াটসআপে নকল সরবরাহের অনেক প্রমাণ পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত যুবক সাইফুল ইসলাম নিজ এলাকার এক যুবকের থেকে প্রশ্নপত্র ও উত্তর সংগ্রহ করে এমন ঘটনা ঘটায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার চৌধুরী বলেন, একই দিন বিকেলের দিকে দন্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠক: ৭,৩৩৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ