বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

স্কুলে শিক্ষকের বেত্রাঘাত, স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেটঃ : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ পাঠক: ৫,২২৩

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলে শিক্ষকের বেত্রাঘাতের পাঁচ দিন পর অভিমান করে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত ইসরাত জাহান সামিয়া (১৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নাম্বার ওয়ার্ডের আব্দুর রব মাস্টার বাড়ির মোহাম্মদ ওয়াসিমের মেয়ে এবং সে স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আব্দুর রব মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষক নাজিম উদ্দিন ক্লাসে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের প্রসঙ্গ টেনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের বলেন, ভালোবাসতে হলে প্রথমে মা-বাবাকে ভালোবাসবে, অন্য কাউকে ভালোবাসবেনা। এমন বক্তব্য দিয়ে শিক্ষক ক্লাস থেকে চলে যায়। এরপর ক্লাসে সামিয়া নাকি মন্তব্য করেন অন্য কাউকে ভালোবাসলে অসুবিধা কি। তাৎক্ষণিক অন্য দুজন ছাত্রী গিয়ে স্যারকে সামিয়ার মন্তব্যের বিষয়ে অবহিত করে। পরবর্তীতে শিক্ষক ক্লাসে গিয়ে ওই ছাত্রীকে কয়েকটি বেত্রাঘাত করেন। পরবর্তীতে সোমবার সকালে সামিয়া তার মাকে নিয়ে স্কুলে যেতে চায়। তার মা অসুস্থ থাকায় যেতে পারেনি। দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সামিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৫,২২৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ