বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

গাছ চাপা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

আপডেটঃ : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৭১১

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রব (৬৫) উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে এবং তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

রোববার (১৮ ফেব্রæয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের আব্দুর রব ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ বাড়িতে শ্রমিকদের দিয়ে গাছ কাটানোর কাজ করাচ্ছিলেন আব্দর রব। ওই সময় সেখানে গাছ কাটার কাজের তদারকি করছিলেন তিনি। একপর্যায়ে একটি করই গাছ কাটার সময় তার শরীরে পড়লে তিনি গাছের নিচে চাপা পড়ে অজ্ঞান হয়ে যান।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজের গাছ কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ৩,৭১১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ