বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৮১০

স্টাফ রির্পোটার-
‘সচেতন, সংগঠিত ও সেচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এই অলিম্পিয়াড আয়োজন করে।

এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা।

সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সুজনের কেন্দ্রিয় সহযোগী সমন্বয়ক হাফিজুর রহমান, হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন।

এর আগে সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অলিম্পিয়াড করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন মিয়া, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নোয়াখালী ফোরামের সমন্বয়কারী হাসিব আল আমিন ও যুগ্ম সমন্বয়কারী আহমেদ উল্যাহ বাবু।

পাঠক: ৩,৮১০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ