বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৭৯২

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজার ছয় ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ছেলে মো.সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমার বড় ভাই মাসুদ রানার (৪৬) হার্ট অ্যাটাক করে। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে মতলব এলাকায় সে মারা যায়। নিহত মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিল।

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। বাবা ছেলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত।

পাঠক: ৩,৭৯২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ