বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে এক গৃহবধূর বসত বাড়িতে হামলা ভাঙচুর ও জায়গা দখলের অভিযোগ, আহত গৃহবধু হাসপাতালে ভর্তি

আপডেটঃ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৮৯৫

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধুর বাড়িতে হামলা ভাঙচুর ও জায়গা দখলের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ফেব্রæয়ারি) দুপুরে আহতের বসত বাড়িতে। গুরুত্বর আহত অবস্থায় এক গৃহবধূ বিবি হালিমা (৪০) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহতদের স্বজনরা জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের বাকের ও সুমনের নের্তৃত্বে ২০/২৫জন সকাল থেকে আমাদের বাড়িতে জোরপূর্বক দখল করে এবং গাছ কেটে নিয়ে ও ব্যবহারিক কল ভেঙ্গে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের মালিক ও দখলীয় ভূমিতে জোর পূর্বক টিনের ভেড়া দিয়ে দখল করে। এক পর্যায়ে তাদেরকে বাধা দিলে তারা অতর্কিত এসে সে গৃহবধু হালিমাকে মারধর করে। এ সময় তার হাতে ও মাথায় প্রচন্ড আঘাত করে। পরে তারা ৯৯৯ ফোন দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত গৃহবধু ও তার পরিবার জানান, দীর্ঘদিন থেকে আমরা জায়গা কিনে মালিক ও দখল থাকিয়া বাড়ি নির্মাণ করে বসবাস করে আসতেছি। প্রতিবেশি বাকের জায়গা পাবে বলে দাবি করে প্রভাব খাটিয়ে আমাদের জায়গা দখলের চেষ্টা করে আসছে এবং বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বৈঠক হলেও বিষয়টির সুষ্ঠু সমাধান হয়নি বলে তারা অভিযোগ করেন। তারই অংশ হিসেবে বুধবার তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসীকায়দায় বাকের ও সুমনের নের্তৃত্বে আমাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও জবর দখল করে।

এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম মডেল থানার এসআই ত্রিদীব বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল থেকে জায়গা দখলের চেষ্টা করছে বলে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহত হালিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান অবগত আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিষদে অনেকবার বৈঠক হয়েছে। এ নিয়ে ইউপি আদালতে মামলা হয়েছে। আমি তিনজন মেম্বারকে দিয়ে টিম করে জায়গা পরিমাপ করে দেওয়ার জন্য পাঠিয়েছি। মেম্বারদের উপস্থিতিতে কোন হামলা হয়নি, তবে কেউ যদি ভাঙচুর করে এটা ঠিক হয়নি। কেউ ভাঙচুর করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পাঠক: ২,৮৯৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ