বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে কৃষিবিদ দিবসের র‌্যালি ও আলোচনা সভা

bijoyadmin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৩৬৩

মোঃ নুর হোসাইন-
বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ দিবা-নিশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখছে স্মার্ট কৃষি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে কৃষিবিদ দিবস-২০২৪ এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক ও সংগঠনের জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো.শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আলোচনা সভায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ গোতম কুমার দাসের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. ইকবাল হোসেন, সিনিয়র কৃষিবিদ এম আমির হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশরেফুল হাসান প্রমূখ।

র‌্যালি ও আলোচনা সভায় জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সকল পর্যায়ের কৃষিবিদগন অংশগ্রহন করেন।

পাঠক: ৩,৩৬৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ