বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিএনজি চালকের মৃত্যু

bijoyadmin
আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৯৩১

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর সোনইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

নিহত মো.ফয়েজ (৪০) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে।

রোববার (১১ ফেব্রæয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফয়েজ পেশায় একজন অটোচালক ছিলেন। দুপুরের দিকে পুকুরে থেকে মোটর দিয়ে সে পানি উঠাতে যায়। ওই সময় পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দেন তিনি। এ সময় মোটরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

পাঠক: ২,৯৩১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ