বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে দিনব্যাপী তারুণ্যের যুব মেলা ও সেমিনার অনুষ্ঠিত

bijoyadmin
আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৮৯০

স্টাফ রির্পোটার-
কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবাসহ নাগরিক ইস্যু নিয়ে দিনব্যাপী নোয়াখালীতে তরুণদের মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিতর্ক প্রতিযোগিতায় তরুনদের ভাবনা এবং এসব সমাধানে নানা প্রস্তাব উঠে এসেছে ‘আমিও জিততে চাই- ইয়ুথ ফেয়ার’-এ। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, আবদুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজসহ ২৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের ২শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন।
শনিবার (১০ ফেব্রæয়ারী) সকাল থেকে শহরের নাইস গেস্ট হাউজে দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের মেলার আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ।
মেলায় তরুণরা কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার তুলে ধরেছেন। এসব বিষয়ে তরুণদের চাওয়া হলো, প্রশিক্ষণের আরও সুযোগ বৃদ্ধি, সহজে ট্রেড লাইসেন্স ও ঋণ সহায়তা। স্বাস্থ্য সেবায় সরকারী সুযোগ-সুবিধা। ও এছাড়া রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে বার বার।একই সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আরো বেশি করে সম্পৃক্ত করা প্রয়োজন বলে দাবি জানান তারা।
মেলায় তরুণদের অংশগ্রহণে নাগরিক ইস্যু নিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ লক্ষ্যকরা যায়। সমাপনীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে “আমিও জিততে চাই” ক্যাম্পেইন এর আওতায় অনুষ্ঠিত হয়েছে। “আমিও জিততে চাই”ক্যাম্পেইনটি রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের কাছে নাগরিকদের প্রত্যাশা সমূহকে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, জেলা সিভিল সার্জন অফিসের (ইউএনএফপিএ) ডাক্তার সাদিয়া শামরিন হৃদি, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জু, আওয়ামীলীগ নেত্রী বিএনপি নেত্রী ভিপি শাহানাজ ও জাতীয় পার্টির লিটন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা চৌধুরী, শামিমা জাহান ও মাসুদুর রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আসাদুজ্জামান কাজল ও আবদুল মোতালেব সহ প্রমুখ।

পাঠক: ১,৮৯০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ