বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

bijoyadmin
আপডেটঃ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,০৫৫

ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি জানান, ‘ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভোগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরও বলেন, সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।

ফারিয়াকে সবশেষ দেখা গেছে, রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমার আইটেম গানে। বর্তমানে টলিউড, ঢালিউড দুই জায়গাতেই সমানতালে কাজ করছেন তিনি।

পাঠক: ২,০৫৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ