বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এলপি গ্যাসের রেগুলেটার বিহীন সিলিন্ডার কালো বাজারে পাচারের সময় ৭’শ সিলিন্ডার সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ

bijoyadmin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,২২৩


স্টাফ রির্পোটার:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর মেসার্স জে আর ব্রাদাসের এলপি গ্যাসের এজেন্টের ডিপো থেকে এলপি গ্যাসের রেগুলেটার বিহীন খালী সিলিন্ডার অসাধু চক্র, কালো বাজারে বিক্রির জন্য পাচারের সময় বিভিন্ন কোম্পানীর ৭’শ সিলিন্ডার সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা-লক্ষীপুর সড়কের উত্তর নাজিরপুর কেরানীর দরজার নিকট ঐ ডিপো থেকে পাচারের খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যান ভর্তি রেগুলেটারবিহীন সিলিন্ডার বেগমগঞ্জ থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে এলপি গ্যাসের বিভিন্ন কোম্পানীর প্রতিনিধির উপস্থিতিতে থানায় জব্দকৃত মালামাল গুলো গণনা করা হয়। এর আগে একই দিন আরও ৪টি কাভার্ড ভ্যান করে আরও ২ হাজার পাচার করা হয়েছে বলে কোম্পানীর লোকজন জানান। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ কাভার্ড ভ্যানে থাকা ৭’শ সিলিন্ডার ও ড্রাইভারকে থানা হেফাজতে রেখেছে।

খোজ নিয়ে জানা যায়, বেগমগঞ্জের এই এলপি গ্যাস সিলিন্ডারের পরিবেশক বিভিন্ন স্থান থেকে পুরানো সিলিন্ডার ক্রয় করে তার থেকে রেগুলেটার (বাল্ব) বিছিন্ন করে এগুলো অন্যত্র পাচার করছে। মুলত এগুলো লোহা হিসেবে বিক্রি অথবা গলিয়ে ধ্বংশ করে, এটি রাষ্ট্রিয় সম্পদ নষ্ট করাই এ চক্রের কাজ।

এলপি গ্যাসের স্থানীয় এক প্রতিনিধি জানান যে কোন এলপি গ্যাসের রেগুলেটার বিহীন খালী সিলিন্ডার বিক্রয় বা হস্থান্তর করার সুযোগ নেই, এটি রাষ্ট্রিয় সম্পদ, একটি চক্র এগুলো ধ্বংশ করছে। চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ সকল খালী বোতল কেন পাচার করা হচ্ছিলো জানতে চাইলে মেসার্স জে আর ব্রাদার্সের মালিক নজরুল ইসলাম জুয়েল জানান তারা এই বোতলগুলো পুরানো হিসাবে বিক্রি করেছেন, এই খালী বোতল রেগুলেটার ছাড়া বিক্রয় করা বৈধ কিনা জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। একই বক্তব্য দেন অভিযুক্ত জেআর ব্রাদার্সের ম্যানেজার লোকমান হোসেন। তিনি বলেন, এটা কোথায় নিয়ে যাচ্ছে আমার জানা নেই।

বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান এটি রেগুলেটার ছাড়া অন্যত্র পাাচারের খবর পেয়ে তিনি কাভার্ডভ্যানসহ জব্দ করেছেন, এ বিষয়ে মামলা নেওয়া হবে এবং পরবর্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, বসুন্ধরা-২৫, জি গ্যাস ৭৮টি, নাভানা ২টি, টিকে সুপার ২৭৪ ও নজির ৩টি সহ ৮টি কোম্পানীর প্রায় ৭’শ টি সিলিন্ডার জব্দ করেছে পুলিশ।

পাঠক: ২,২২৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ