বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

স্বামীর সাথে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৬৩১

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ( ৭ ফেব্রæয়ারি) দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম লিমা আক্তার(১৮) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের দিনমজুর মো.রাজনের স্ত্রী ও একই ইউনিয়নের হক সাবের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রাম এলাকায় ইটভাটায় কাজ করেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়া দাওয়া করে মোবাইল ফোনে তাহার স্বামীর সাথে কথা বলার পর সবার অগোচরে ঘরের শয়ন কক্ষে বিষ পান করে। পরে লিমার মা বিষয়টি আচ করতে পেরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমানের জের ধরে এ ঘটনা ঘটেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চরজব্বর থানার অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠক: ২,৬৩১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ