বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৭২২

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত রিনা আক্তার (৩২) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়ার ইউনুছ ডিলার বাড়ীর আবুধাবি প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

মঙ্গলবার (৬ ফেব্রæয়ারী) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের নুর নবী চিশতির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে রিনা তার পরিবারের তিন সদস্যসহ একটি ব্যাটারী চালিত অটোরিকশা যোগে উপজেলার সেনবাগ শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের রিকশা সেনবাগ-সোনাইমুড়ী সড়কের নুর নবী চিশতি ওরফে রাজা মিয়ার বাড়ির সামনে পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রæতগামী একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রিনা মারা যায়।

সেনবাগ থানার পরিদর্শক(তদন্ত) হেলাল উদ্দিন বলেন, স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে। পরে পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ১,৭২২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ