বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ

bijoyadmin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৭৮৮

ছবি: সংগৃহিত
বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে দুইজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় মিয়ানমারের নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পরে ১১টা ৩৫মিনিটের দিকে বের হয়ে যান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। প্রতিবাদ জানানোর জন্যই তাকে ডেকেছিলাম।

এদিকে, মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘাতের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বিজিপির সদস্যসহ মোট ২২৯ জন।

পাঠক: ১,৭৮৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ