Warning: Undefined array key "REQUEST_SCHEME" in /home/noakhalirkhaborb/public_html/wp-content/advanced-cache.php on line 27
পিস্তল তাক করে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেপ্তার - Noakhalirkhaborbd.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাইমুড়ীতে এলডিপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরসহ বাবাকে পিটিয়ে আহতমৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল

পিস্তল তাক করে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেপ্তার

আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৮৮২

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সদর উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হাছান (২৯) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের মো.হানিফের ছেলে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। এর আগে, গত শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো.সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে হাসান সোহেলের কাছে পাওনা টাকা চাইলে সোহেল টাকা দিতে বিলম্ব করলে হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে। ওই সময় সোহেলের শোরচিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ তালিকা মূলে আসামি আটক করে থানায় নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে, বিচারক তাকে কারাগারে পাঠান।

পাঠক: ৩,৮৮২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ