বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী প্রেসক্লাব উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেটঃ : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৭৪৩


মোঃ নুর হোসাইন

নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীত বস্ত্রের অভাবে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার .. সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ এসব কম্বল তুলে দেন।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ কষ্টে আছে। নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলোর দুর্ভোগ অনেকটা কমবে।

পাঠক: ১,৭৪৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ