বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোবিপ্রবির ছাত্রের ওপর হামলার ঘটনায় ৫ তরুণ আটক

আপডেটঃ : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৬৩২


মোঃ নুর হোসাইন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে হামলার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে চার জনই তরুণ। অন্যজন তাদের নেতা।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা ও আশপাশ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- দলনেতা রাব্বি (২৮), রনি (২৪), অধির (১৮), শাওন (১৮) ও রাফসান (২০)। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম আহমেদ।তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-১১ সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভুক্তভোগী ও বন্ধুরা মাইজদী শহরের হাউজিং এলাকায় বাসা ভাড়া নিতে খুঁজছিলেন। এসময় তরুণরা তাদের পিছু নিয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। শামীম এর প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।তিনি জানান, আটক কৃতরা দীর্ঘ দিন থেকে মাইজদী ও তার আশপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা অপহরণসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিল।

পাঠক: ১,৬৩২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ