বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,০৭৩

মোঃ নুর হোসাইন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারে বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নুর নবী (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুর নবী চরএলাহী ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওই এলাকার দুলাল মেম্বারের ছেলে।

চরএলাহী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে স›দ্বীপের জাসু বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রাহাত যুবলীগ নেতা নুর নবীকে গুলি করেন। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী রাহাতকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত স›দ্বীপ এলাকার এবং নুর নবী কোম্পানীগঞ্জ এলাকার। আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রাতে নুর নবীকে গুলি করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার ওরফে বাবুল সওদাগর বলেন, স›দ্বীপ ও কোম্পানীগঞ্জের সীমানা বিরোধের কারণে বারবার হামলার ঘটনা ঘটে। এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত। নুর নবীকে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুলতান আহমেদ বলেন, বিচ্ছিন্ন দ্বীপ চরবালুয়ায় একজনের শরীরে শর্টগানের গুলি লাগার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ২,০৭৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ