বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলার শিকার নোবিপ্রবি ছাত্র

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৩১৩

স্টাফ রির্পোটার:
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাতে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওই ছাত্রের নাম শামীম আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র তার বান্ধুবীদের নিয়ে হাউজিং এলাকায় মেস-বাসা ভাড়ার সন্ধানে বের হন। পথে তাদের পিছু নেয় কয়েকজন বখাটে। একপর্যায়ে বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত (ইভটিজিং) করলে প্রতিবাদ জানান শামীম। প্রতিবাদের জেরে ৬-৭ জনের সংঘবদ্ধ বখাটে দল নোবিপ্রবির ওই ছাত্রের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন শামীম। সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

শামীম আহমেদের শারীরিক অবস্থার বিষয়ে নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তোভোগী ছাত্রের হাতে ও পায়ে উপর্যুপরি আঘাত করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল ভেঙে গেছে। আঙুলের চিকিৎসার জন্য অপারেশন করতে হবে। এরই মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে উচ্চশিক্ষার জন্য আসে। তাদের ওপর এমন হামলা মোটেও কাম্য নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা দেব।
এদিকে এলাকাবাসীরা জানায় দীর্ঘদিন থেকে হাউজিং এলাকার বালূর মাঠে সন্ধ্যার পরে অহরহ এই সব ঘটনা ঘটছে। এলাবাসী দায়ী করছে ছোট ছোট অবৈধ দোকান তুলে নেশা জাতীয় জিনিস ও ফুসকা সহ বিভিন্ন দোকান তুলে কিশোর গ্যায়ের আড্ডাখানায় পরিনত করা হয়েছে।

পাঠক: ২,৩১৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ