বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীর সুধারামে পত্রিকা পরিবেশকের বসতবাড়ীতে হামলা ও ঘর ভাংচুর থানায় অভিযোগ

আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ পাঠক: ১,৪২৮

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সুধারামের নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকা পরিবেশক মনির হোসেনের বসতবাড়ীতে হামলা ও ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ শহীদ ও অহিদের নেতৃত্বে জোরদাররা। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় অভিযুক্ত শহীদ ও অহিদ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশ ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করেছেন। ঘটনার ৮/৯ দিন পরও ঘরটি ভাংচুর অবস্থায় পড়ে আছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে গত ১৮ জানুয়ারি বিকেলে।নিরাপত্তা হীনতায় ভুগছে ভূক্তভোগীর পরিবার। ভুক্তভোগী মনির তার কলেজ পড়–য়া মেয়েদের নিয়ে সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে আছেন। অপরদিকে জোরদাররা মনির এর সম্পত্তি রান্না ও চার্বা ঘর ভাংচুর এর পর জবর দখল করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে বলে ভুক্তভোগী জানান।
তিনি জানান আমি ও আমার পরিবার এঘটনায় আতংকে রয়েছি। আমার খরিদ করা ৬ ডিঃ সম্পত্তি মালিক ও দখল থাকিয়া দীর্ঘদিন থেকে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। বর্তমানে প্রতিপক্ষরা জবরদখলের চেষ্ঠা করছে। আমি প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছি। এদিকে ঘটনায় জড়িত বিবাদীর বক্তব্য নেওয়ার জন্য চেষ্ঠা করেও তাদের পাওয়া যায়নি। এ জন্য তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার এস আই টিপু সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় সঠিক ভাবে তদন্ত করে পরিমাপ ও ব্যবস্থা নেওয়া হবে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান জানান ঘটনাটি এস আই টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবেন।

পাঠক: ১,৪২৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ