বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

bijoyadmin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৩৩৪

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর জেলা শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, আয়োজন বেকারি ও আমানিয়া রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান গুলো তাদের প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হয়। অভিযানকালে প্রতিষ্ঠান গুলোর ফ্রিজে এবং স্টোরে লেবেলবিহীন প্রচুর খাদ্য মজুত করতে দেখা যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে এক লাখ টাকা, আয়োজন বেকারিকে দুই লাখ টাকা ও আমানিয়া রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলোকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, প্রতিষ্ঠান গুলো লেভেলবিহীন খাদ্য মজুদ, প্রমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদসহ বিভিন্ন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী আলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারকে এক লাখ টাকা, আয়োজন বেকারিকে দুই লাখ টাকা ও আমানিয়া রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা সিদ্দিকা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী, সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পাঠক: ২,৩৩৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ