বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কোম্পানীগঞ্জে হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) চাপায় শ্রমিক লীগ নেতার মর্মান্তিক মৃত্যু

bijoyadmin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,১৯৬

মোঃ নুর হোসাইন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) চাপায় আহত এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত আবু সায়েম মো.শাহাদাত ওরফে টিটু সুলতান (৪২) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মমতাজ মিয়ার বাড়ির মৃত সফি উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (২৪জানুয়ারী) দিবাগত রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই মো.টিপু সুলতান জানান, তাদের নিজস্ব হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) রয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে সে ওই ট্রাক্টর চালাতে গেলে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হয়। এতে সে পেটে গুরুত্বর আঘাত পায়। পরে তাকে উদ্ধার প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিল।

মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.মোজাফর আলী বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেননি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পাঠক: ২,১৯৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ