বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কোম্পানীগঞ্জে কিশোরী প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেপ্তার

আপডেটঃ : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৬৯০

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মো ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় ২জনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কোম্পানীগঞ্জ থানায় যাহার মামলা নং-৭। পরে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরীর সাথে গত ৭/৮ মাস যাবত প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার ২নং আসামি জামাল উদ্দিন ১নং আসামির সহিত ভিকটিমের দেখা সাক্ষাৎ করার কাজে সহযোগিতা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণের পাশাপাশি বাড়ি। ফলে গত ৭/৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ। ওই প্রেমিক২/৩ দিন আগে অন্যত্র বিয়ে করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে বর্তমানে অন্তঃসত্ত¡া বলে জানিয়েছে চিকিৎসক।

পাঠক: ৩,৬৯০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ