বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে খালে মিলল গৃহবধূর পা বাঁধা মরদেহ,স্বামী আটক

bijoyadmin
আপডেটঃ : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৩৯৯

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর দু’পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নিহতের স্বামীকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় চরজব্বর থানায় নিহতের ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ এর সদস্যরা আটক জসিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‌্যাব আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে।উল্লেখ্য,গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন। গত কয়েক বছর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তার স্বামী অনত্র বসবাস করতেন। সপ্তাহে একবার সন্তানেরা মায়ের সাথে দেখা করতেন। । প্রতিদিনের ন্যায় যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তার চোখে ও মাথায় আঘাতে চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

পাঠক: ৩,৩৯৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ