বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ১০ ক্লিনিক সিলগালা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৫,৯৪০

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর সদর উপজেলায় ১০টি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সর্তক করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই ক্লিনিকগুলো সিলগালা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাঈমা নুসরাত জাবিন।এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ধ করা প্রতিষ্ঠান গুলো হচ্ছে দ্য ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজস্কুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার, জাহানারা ডেন্টাল এন্ড অর্থোডেন্টিক সেন্টার।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ি সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র, চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে নানা অনিয়ম পাওয়ায় ৮টি ডেন্টাল ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠক: ৫,৯৪০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ