বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

আপডেটঃ : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৭৩০

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি)) রাত সোয়া ১০টার দিকে এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী নামে একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহŸান জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবী করা হচ্ছে। দৃঢ়তার সাথে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সাথে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়।

এসিল্যান্ড অমৃত দেব নাথ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স’মিলে ভ‚মি কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তিনি আজকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

পাঠক: ২,৭৩০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ