বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, নামতে পারে বৃষ্টি

আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৫৫৫

মোঃ নুর হোসাইন-
নোয়াখালীতে চলতি বছরে জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
গতকাল রোববার (১৪ জানুয়ারি) জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীতে এ বছরের মধ্যে আজ ১৫ জানুয়ারি সর্বনি¤œ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবার কমেছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো ছড়াতে না পারায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত ছয় দিন ধরে দেখা মিলছে না সূর্যের। এ অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে। পৌর বাজারের একজন ব্যবসায়ী আবদুর রহিম বলেন, আজ ৭-৮ দিন থেকে ঠান্ডার মাত্রা বাড়ায় বাজারে লোকসমাগম অনেক কমে গেছে। আমাদের বিক্রিও অনেক কম। খুব একটা প্রয়োজন ছাড়া তো মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না।

পাঠক: ৩,৫৫৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ