বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

তথ্য ফাঁস রোধে কর্মকর্তাদের মাসে ১ বার পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ

আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৫৪৯

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রের(এনআইডি) সার্ভারের সুরক্ষা নিশ্চিতসহ জালিয়াতি রোধ করতে কর্মকর্তাদের প্রতিমাসে সংশ্লিষ্ট সিস্টেমের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)
সম্প্রতি জারিকৃত এ সংক্রান্ত এ কার্র্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) ইউজার আইডি’র পাসওয়ার্ড এক মাস অন্তর পরিবর্তন করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানের ওয়েব সাইট থেকে গত বছর এনআইডি তথ্য ফাঁসের ঘটনা চাউর হলে নিজেদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে ইসি। এরপর থেকে এনআইডি সার্ভারের সুরক্ষা বৃদ্ধি ও কর্মকর্তাদের সতর্ক রাখতে সময় সময় নানা নির্দেশনা দিয়ে আসছে সংস্থাটি।

ইসির সার্ভারে বর্তমানে ১২ কোটির মতো নাগরিকের তথ্য রয়েছে। এছাড়া ১০ লাখ রোহিঙ্গার তথ্যও রয়েছে।

পাঠক: ৩,৫৪৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ