বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী-২ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এক এজেন্টকে হত্যা করেছে দুর্বৃত্তরা, মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৫২৯

মোঃ নুর হোসাইন-
নোয়াখালী-২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ীর নাটেশ্বরে পলাশ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মাথা থেতলানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ির পাশেই পড়েছিল রক্তাক্ত মরদেহটি। শনিবার রাতে নাটেশ্বর ইউনিয়নের পূর্বমির্জা নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

এদিকে সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচনে নোয়াখালী-২ আসনের কাঁচি প্রতীকের পরাজিত (আওয়ামীলীগ নেতা) স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক জানান, নিহত পলাশ তার এজেন্ট ছিলেন এবং তার পক্ষে কাজ করতেন। তিনি স্থানীয় মির্জা নগর কেন্দ্রে কাঁচির পক্ষে এজেন্টও ছিলেন। নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনাটির সঠিক তদন্তকরে দোষীদের খুঁজে বেরকরার দাবি জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূইয়া মানিক সত্যতা স্বীকার করে বলেন, সে আমার এজেন্ট ছিল এবং ভোটেরদিন জাল ভোটের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
তিনি জানান এ বিষয়ে আমরা কাজ করছি। ধারণা করা হচ্ছে প‚র্বশত্রæতার জেরে কেউ তার মাথায় আঘাত করে হত্যাকরতে পারে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পাঠক: ২,৫২৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ