বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মাদক কারবারির বাড়িতে মিলল ৩৩ বোতল বিদেশী মদ, অতঃপর

আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৩৭০

স্টাফ রর্পিোটার-
নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত বাকের হোসেন (৪৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ির মৃত আবুল বাসারের ছেলে।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলার নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ বাকের হোসেনকে তার নিজের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনাইমড়ুী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পাঠক: ২,৩৭০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ