বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ল্যাবএইড হাসপাতালে ভুয়া ডাক্তারকে গ্রেফতার

আপডেটঃ : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৪২০

মোঃ নুর হোসাইন-
নোয়াখালী জেলার চৌমুহনী পৌরসভার আলীপুর ল্যাবএইড হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার থেকে ভুয়া নিউরো মেডিসিন এর সহকারী অধ্যাপক ডা: রাকিব আহসানকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-৩ একটি চৌকস দল।বিষয়টি র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নিশ্চিত করেন।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে র্যাব-১১। গ্রেপ্তারকৃত ভুয়া নিউরো মেডিসিন এর সহকারী অধ্যাপক ডা: রাকিব আহসান দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।অভিযানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আসিফ আল জিনাত,জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা: ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা
র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে চৌমুহনী আলীপুর এলাকায় ল্যাবএইড হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার অভিযান ভুয়া ডাক্তার ও নিউরো মেডিসিন এর সহকারী অধ্যাপক পরিচয়কারী ডা: রাকিব আহসান গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠক: ৩,৪২০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ