বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে নোয়াখালী জেলা পরিষদ

আপডেটঃ : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৩৬৬

স্টাফ রির্পোটার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা পরিষদ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের সাবেক জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলন, বৃহত্তর নোয়াখালীর যুদ্ধকালীন কমান্ডার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, মিয়া মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী প্লেস ক্লাবের সভাপতি বকতিয়ার সিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।
সংবর্ধনা শেষে যুদ্ধকালীন অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের একটি করে শীতের চাদর ও চেক উপহার দিয়ে সম্মানিত করা হয় এবং আগামীতেও জেলার সকল মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করার আশ্বাস দেয় জেলা পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮০ জন বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহন করেন

পাঠক: ৩,৩৬৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ