বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হরতালের সমর্থনে নোয়াখালীতে বিএনপির ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

আপডেটঃ : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ পাঠক: ১,৯৬৮

মোঃ নুর হোসাইন
বিএনপির ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা।

বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।

পাঠক: ১,৯৬৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ